1. stevent1880@gmail.com : admin_news :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন ডাকাতি আর কখনো যেন না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া অব্যাহত রাখুন। দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে। বিএনপি’র “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মসূচি; কর্মসূচি বাস্তবায়ন কমিটি বিএনপি নেতাকর্মী ও নিরীহ সাধারণ জনতার উপর স্থানীয় জামায়াতে ইসলামীর অস্ত্রধারী কর্মীদের পরিকল্পিত হামলার তীব্র প্রতিবাদ-বিএনপির। বিএনপিতে যোগ দিলো ৪ শহীদ পরিবার টি-টোয়েন্টিতে বাবরের অনন্য নজির ডোপিংয়ের অন্ধকার কাটিয়ে ফিরলেন মেসির বিশ্বকাপজয়ী সতীর্থ ‘মনে হচ্ছে আজ ১০ কেজি রক্ত কমে গেল’—ধর্মেন্দ্রর প্রয়াণে আবেগঘন শচীন

‘মনে হচ্ছে আজ ১০ কেজি রক্ত কমে গেল’—ধর্মেন্দ্রর প্রয়াণে আবেগঘন শচীন

  • প্রকাশিত : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পাঠ করা হয়েছে

ভারতীয় চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র নিভে গেল। সোমবার ৮৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের ‘হিম্যান’ খ্যাত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। তার এই বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে ভারতের বিনোদন ও ক্রীড়াঙ্গনে। বিশেষ করে ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার তার প্রিয় অভিনেতার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় এক হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন।

ধর্মেন্দ্রর মৃত্যুতে নিজের হৃদয়ের রক্তক্ষরণের কথা জানালেন শচীন। ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে তিনি লেখেন, “অনেকের মতো আমিও ধর্মেন্দ্র জির বহুমুখী অভিনয়ের ভক্ত ছিলাম। কিন্তু তার সঙ্গে সামনাসামনি দেখা হওয়ার পর পর্দার সেই বন্ধন আরও গভীর হয়। তার শক্তি ছিল সংক্রামক। তিনি সবসময় আমাকে বলতেন, ‘তোমাকে দেখলে আমার এক কেজি রক্ত বেড়ে যায়।’”

শচীন আরও লেখেন, ‘তার আন্তরিকতা সবাইকে আপন করে নিত। ব্যক্তি হিসেবে তার ভক্ত না হয়ে উপায় ছিল না। আজ তার মৃত্যুতে আমার হৃদয় ভারাক্রান্ত। মনে হচ্ছে, আজ আমার শরীরের ১০ কেজি রক্ত কমে গেছে। আপনাকে খুব মিস করব।’

ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলিও ধর্মেন্দ্রকে ‘গ্লোবাল লিজেন্ড’ উল্লেখ করে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেন, ‘আজ আমরা ভারতীয় সিনেমার এক কিংবদন্তিকে হারালাম, যিনি তার মেধা ও ব্যক্তিত্ব দিয়ে সবার হৃদয় জয় করেছিলেন। তিনি ছিলেন সত্যিকারের আইকন। এই কঠিন সময়ে তার পরিবার শক্তি খুঁজে পাক, সেই প্রার্থনা করি।’

বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন ৮৯ বছর বয়সী এই অভিনেতা। দক্ষিণ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাকে ভেন্টিলেশনেও রাখা হয়েছিল। কিছুটা সুস্থ হওয়ার পর তাকে জুহুর বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু সোমবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি