1. stevent1880@gmail.com : admin_news :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন ডাকাতি আর কখনো যেন না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া অব্যাহত রাখুন। দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে। বিএনপি’র “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মসূচি; কর্মসূচি বাস্তবায়ন কমিটি বিএনপি নেতাকর্মী ও নিরীহ সাধারণ জনতার উপর স্থানীয় জামায়াতে ইসলামীর অস্ত্রধারী কর্মীদের পরিকল্পিত হামলার তীব্র প্রতিবাদ-বিএনপির। বিএনপিতে যোগ দিলো ৪ শহীদ পরিবার টি-টোয়েন্টিতে বাবরের অনন্য নজির ডোপিংয়ের অন্ধকার কাটিয়ে ফিরলেন মেসির বিশ্বকাপজয়ী সতীর্থ ‘মনে হচ্ছে আজ ১০ কেজি রক্ত কমে গেল’—ধর্মেন্দ্রর প্রয়াণে আবেগঘন শচীন

বিএনপি নেতাকর্মী ও নিরীহ সাধারণ জনতার উপর স্থানীয় জামায়াতে ইসলামীর অস্ত্রধারী কর্মীদের পরিকল্পিত হামলার তীব্র প্রতিবাদ-বিএনপির।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৮১ বার পাঠ করা হয়েছে

আজ বিকালে পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকালে বিএনপি নেতাকর্মী ও নিরীহ সাধারণ জনতার উপর স্থানীয় জামায়াতে ইসলামীর অস্ত্রধারী কর্মীদের পরিকল্পিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে- বিএনপি।

-পরিকল্পিত আক্রমনের এই ঘটনায় প্রায় অর্ধ শতাধিক বিএনপি নেতাকর্মী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

– জামায়াতে ইসলামী মনোনীত স্থানীয় সংসদ সদস্য প্রার্থী জনাব আবু তালেব মন্ডল স্বয়ং এই আক্রমণে নেতৃত্ব দিয়েছেন।

– নির্বাচনী প্রচারকালে জামায়াত নেতাকর্মীরা তাদের সহজাত ধর্মীয় প্রলোভন ও জান্নাতের টিকেট বিক্রির মত আপত্তিকর বিষয়কে নির্বাচনী প্রচারের উপকরণ হিসাবে ব্যবহার করায় ধর্মপ্রাণ সাধারণ মানুষ তার প্রতিবাদ করলে জামায়াত কর্মীরা তাদের উপর মারমুখী আক্রমণ করে।

– পরবর্তীতে বিএনপির শান্তিপূর্ন প্রচাররত নেতাকর্মীরা অতর্কিতে বিনা প্ররোচনায় তাদের আক্রমণের শিকার হন।

– দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত ছবিতে জামায়াত কর্মী তুষারকে আগ্নেয়াস্ত্র হাতে আক্রমণরত দেখা গেছে ।

– সহিংসতায় এই ঘটনার মাধ্যমে দলটির উগ্রতার নগ্ন চিত্র দেশবাসীর সামনে স্পষ্ট হয়ে উঠেছে।

– বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ।

– অপরদিকে অযৌক্তিক দাবী দাওয়ার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন বিঘ্নিত করার অপচেষ্টা জনগন প্রত্যাখান করায় মরিয়া এই দলটি এখন সশস্ত্র আক্রমণের ঘৃন্য পথ বেছে নিয়েছে।

– বাংলাদেশ জাতীয়তাবাদ দল শান্তি পূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বদ্ধ পরিকর।

– লক্ষ কোটি সমর্থকের দল বিএনপির এই সংযম ও ঔদার্যকে দূর্বলতা মনে করা ঠিক হবে না।

-শত উস্কানিতেও সংযম ও ধৈর্য প্রদর্শনে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ কারন বিএনপি জানে আগামী জাতীয় নির্বাচন অনিশ্চিত হলে দেশের মানুষের বহুল প্রত্যাশিত গনতান্ত্রিক উত্তরণের স্বপ্ন নিঃশেষিত হয়ে যাবে।

-আমরা এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত ও বিচারের আওতায় এনে আগামী জাতীয় নির্বাচনের শান্তি পূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারের দ্রুত পদক্ষেপের দাবী জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি