1. stevent1880@gmail.com : admin_news :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন ডাকাতি আর কখনো যেন না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া অব্যাহত রাখুন। দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে। বিএনপি’র “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মসূচি; কর্মসূচি বাস্তবায়ন কমিটি বিএনপি নেতাকর্মী ও নিরীহ সাধারণ জনতার উপর স্থানীয় জামায়াতে ইসলামীর অস্ত্রধারী কর্মীদের পরিকল্পিত হামলার তীব্র প্রতিবাদ-বিএনপির। বিএনপিতে যোগ দিলো ৪ শহীদ পরিবার টি-টোয়েন্টিতে বাবরের অনন্য নজির ডোপিংয়ের অন্ধকার কাটিয়ে ফিরলেন মেসির বিশ্বকাপজয়ী সতীর্থ ‘মনে হচ্ছে আজ ১০ কেজি রক্ত কমে গেল’—ধর্মেন্দ্রর প্রয়াণে আবেগঘন শচীন

গ্রেপ্তার ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট

  • প্রকাশিত : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পাঠ করা হয়েছে

ক্ষমতা হারানোর দুই বছর পর গ্রেপ্তার হলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো। শনিবার (২২ নভেম্বর)  ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দেশটির পুলিশ বলছে, বলসোনারোর নামে প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানা সুপ্রিম কোর্ট অনুমোদন করেছেন। সমালোচকরা বলছেন, তদন্ত হওয়ার পর তার গ্রেপ্তার ছিল সময়ের ব্যাপার মাত্র। খবর সংবাদমাধ্যম সিএনএনের।

সিএনএনকে একটি সূত্র জানিয়েছে, কিছুদিন আগে বলসোনারোর ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারো সাবেক প্রেসিডেন্টের বাড়ির সামনে সমাবেশ করেছিল। এরপরই বলসোনারোর গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া এগোয়।

এর আগে ২০২২ সালের নির্বাচনে প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে পরাজয়ের পরও ক্ষমতা ছাড়তে অনীহা দেখান বলসোনারো। তখন তিনি অভ্যুত্থান ঘটানোর চেষ্টাও করেছিলেন বলে অভিযোগ ওঠে। এ মামলায় চলতি বছরের শুরুতে তাকে ২৭ বছরের কারাদণ্ড দেন সুপ্রিম কোর্টের পাঁচ বিচারকের বেঞ্চ। তার বিরুদ্ধে রায় দেন চারজন।

তদন্ত বলছে, বলসোনারো সশস্ত্র অপরাধী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। এটির লক্ষ্য ছিল জোরপূর্বক গণতান্ত্রিক কাঠামো ভেঙে ফেলা। ২০২৩ সালের ৮ জানুয়ারি তার সমর্থকদের সরকারি ভবনে হামলার অভিযোগ আরও জোরালো করে।

এদিকে বলসোনারো অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তার বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি