1. stevent1880@gmail.com : admin_news :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন ডাকাতি আর কখনো যেন না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া অব্যাহত রাখুন। দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে। বিএনপি’র “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মসূচি; কর্মসূচি বাস্তবায়ন কমিটি বিএনপি নেতাকর্মী ও নিরীহ সাধারণ জনতার উপর স্থানীয় জামায়াতে ইসলামীর অস্ত্রধারী কর্মীদের পরিকল্পিত হামলার তীব্র প্রতিবাদ-বিএনপির। বিএনপিতে যোগ দিলো ৪ শহীদ পরিবার টি-টোয়েন্টিতে বাবরের অনন্য নজির ডোপিংয়ের অন্ধকার কাটিয়ে ফিরলেন মেসির বিশ্বকাপজয়ী সতীর্থ ‘মনে হচ্ছে আজ ১০ কেজি রক্ত কমে গেল’—ধর্মেন্দ্রর প্রয়াণে আবেগঘন শচীন

জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে প্রয়োজন রাজনৈতিক সরকার: অর্থ উপদেষ্টা

  • প্রকাশিত : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পাঠ করা হয়েছে

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ডিসি, ইউএনওকে পাঠিয়ে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করা কঠিন। এই সমস্যার সমাধানের জন্য প্রয়োজন রাজনৈতিক সরকার।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এখন ধান কাটার মৌসুমে চালের দাম ঊর্ধ্বমুখী-এটার কারণ কি-সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, চালের বাজার শুধু সরবরাহের ওপর নির্ভরশীল নয়। ডিস্ট্রিবিউশন চ্যানেল, হোলসেল ও রিটেল-সবকিছুর ওপরই নির্ভর করে। ভোক্তা অধিকার সংস্থা ও স্থানীয় প্রশাসন এগুলো দেখবে। কিন্তু ব্যবসায়ীদেরও দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, সমস্যা হলো, পৃথিবীর অন্যান্য দেশে এভাবে জিনিসপত্রের দাম বাড়ে না; বাড়লেও যৌক্তিক কারণে বাড়ে। তিনি বলেন, এগুলোর সমাধান প্রশাসনিকভাবে হয় না। কারণ তাদের নৈতিক অবস্থান থাকে, ভয়েস থাকে, কর্মী থাকে, সেটআপ থাকে। কিন্তু এই প্রশাসন থেকে ডিসিকে পাঠিয়ে, ইউএনওকে পাঠিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা কঠিন। তাই দাম নিয়ন্ত্রণে রাজনৈতিক সরকারই কার্যকর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি