1. stevent1880@gmail.com : admin_news :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন ডাকাতি আর কখনো যেন না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া অব্যাহত রাখুন। দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে। বিএনপি’র “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মসূচি; কর্মসূচি বাস্তবায়ন কমিটি বিএনপি নেতাকর্মী ও নিরীহ সাধারণ জনতার উপর স্থানীয় জামায়াতে ইসলামীর অস্ত্রধারী কর্মীদের পরিকল্পিত হামলার তীব্র প্রতিবাদ-বিএনপির। বিএনপিতে যোগ দিলো ৪ শহীদ পরিবার টি-টোয়েন্টিতে বাবরের অনন্য নজির ডোপিংয়ের অন্ধকার কাটিয়ে ফিরলেন মেসির বিশ্বকাপজয়ী সতীর্থ ‘মনে হচ্ছে আজ ১০ কেজি রক্ত কমে গেল’—ধর্মেন্দ্রর প্রয়াণে আবেগঘন শচীন

নির্বাচনের আগে নতুন রাজনৈতিক জোট গঠন ঘিরে আলোচনা

  • প্রকাশিত : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পাঠ করা হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আড়াই মাস আগে নতুন রাজনৈতিক জোট বা প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে নানা দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে, যা রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে যেসব দল এই জোট গঠনের বিষয়ে আলোচনা করছে, তাদের কারোরই ভোটের নির্বাচনে অংশগ্রহণের ইতিহাস নেই বললেই চলে।

গণঅভ্যুত্থানের পরে গত এক বছরের বেশি সময়ে বিভিন্ন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ অথবা একে অপরের মধ্যে সম্পর্ক গড়ে তোলার নানা খবর শোনা গেছে।

এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলগুলোর নিজেদের মধ্যে যোগাযোগের খবরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে ওঠে।

জুলাইয়ের অভ্যুত্থানের পরে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে ঘিরে পুরনো দলগুলোকে নানা হিসাব-নিকাশও করতে দেখা গেছে।

নতুন এই দলটিও নির্বাচনের আগে রাজনীতির মাঠে নিজেদের অবস্থান শক্ত বা পাকাপোক্ত করতে বিভিন্ন ধরনের কৌশলের অংশ নিয়েছে। যার মধ্যে রয়েছে নির্বাচনে আসন ভাগাভাগি অথবা নতুন রাজনৈতিক জোট গঠনের মতো নানা বিষয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি