1. stevent1880@gmail.com : admin_news :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন ডাকাতি আর কখনো যেন না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া অব্যাহত রাখুন। দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে। বিএনপি’র “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মসূচি; কর্মসূচি বাস্তবায়ন কমিটি বিএনপি নেতাকর্মী ও নিরীহ সাধারণ জনতার উপর স্থানীয় জামায়াতে ইসলামীর অস্ত্রধারী কর্মীদের পরিকল্পিত হামলার তীব্র প্রতিবাদ-বিএনপির। বিএনপিতে যোগ দিলো ৪ শহীদ পরিবার টি-টোয়েন্টিতে বাবরের অনন্য নজির ডোপিংয়ের অন্ধকার কাটিয়ে ফিরলেন মেসির বিশ্বকাপজয়ী সতীর্থ ‘মনে হচ্ছে আজ ১০ কেজি রক্ত কমে গেল’—ধর্মেন্দ্রর প্রয়াণে আবেগঘন শচীন

সাবেক এলজিআরডি মন্ত্রীর সহকারীর সম্পত্তি ক্রোক

  • প্রকাশিত : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পাঠ করা হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক মন্ত্রী ও ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ব্যক্তিগত সহকারী (এপিএস) এএইচএম ফুয়াদের ৫ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৫৮৬ টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন অপরাধ তদন্ত বিভাগের  (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। ফরিদপুরের সিনিয়র স্পেশাল জজ আদালত সম্পত্তি ক্রোক করার এ আদেশ দেন। ক্রোক করা সম্পত্তির মধ্যে রয়েছে একটি ফ্ল্যাটসহ মোট ৩৮ দশমিক ৯৩৩ শতাংশ জমি।

জসীম উদ্দিন খান জানান, মানিলন্ডারিং তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী ফুয়াদ ছিলেন সাবেক মন্ত্রীর মন্ত্রণালয়কালীন ব্যক্তিগত সহকারী (এপিএস)। সেই সময় তিনি ‘হেলমেট বাহিনী’ নামে একটি গ্রুপ গঠন করেন। এই বাহিনী ব্যবহার করে এলজিইডি, স্বাস্থ্য প্রকৌশলী, শিক্ষা অধিদপ্তর, গণপূর্ত, বিএডিসি, পাসপোর্ট অফিস, বিআরটিএ, রোডস অ্যান্ড হাইওয়েসহ বিভিন্ন সরকারি দপ্তরের টেন্ডার নিয়ন্ত্রণ করতেন। এসব টেন্ডার থেকে বড় অঙ্কের কমিশন গ্রহণ করে বিপুল সম্পদ গড়ে তোলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি