1. stevent1880@gmail.com : admin_news :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন ডাকাতি আর কখনো যেন না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া অব্যাহত রাখুন। দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে। বিএনপি’র “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মসূচি; কর্মসূচি বাস্তবায়ন কমিটি বিএনপি নেতাকর্মী ও নিরীহ সাধারণ জনতার উপর স্থানীয় জামায়াতে ইসলামীর অস্ত্রধারী কর্মীদের পরিকল্পিত হামলার তীব্র প্রতিবাদ-বিএনপির। বিএনপিতে যোগ দিলো ৪ শহীদ পরিবার টি-টোয়েন্টিতে বাবরের অনন্য নজির ডোপিংয়ের অন্ধকার কাটিয়ে ফিরলেন মেসির বিশ্বকাপজয়ী সতীর্থ ‘মনে হচ্ছে আজ ১০ কেজি রক্ত কমে গেল’—ধর্মেন্দ্রর প্রয়াণে আবেগঘন শচীন

টি-টোয়েন্টিতে বাবরের অনন্য নজির

  • প্রকাশিত : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পাঠ করা হয়েছে

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে অনন্য নজির গড়লেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবেচেয়ে বেশি ৫০+ রানের ইনিংস খেলেছেন।

এই তালিকায় বাবর আজম ছাড়িয়ে গেছেন ভারতীয় সাবেক দুই অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। বিরাট কোহলি ১১২ ইনিংসে ব্যাট করে ৩৯টি পঞ্চাশ ঊর্ধ্ব ইনিংস খেলেন।

ভারতের সাবেক আরেক অধিনায়ক হিটম্যান খ্যাত রোহিত শর্মা টি-টোয়েন্টিতে ১৫১ ম্যাচে অংশ নিয়ে ৩৭টি পঞ্চাশ ঊর্ধ্ব ইনিংস খেলেন।

এই তালিকায় চতুর্থ পজিশনে আছেন পাকিস্তানের সাবেক আরেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তিনি ৯৩ ম্যাচে অংশ নিয়ে ৩১টি পঞ্চাশ ঊর্ধ্ব ইনিংস খেলেন।

গতকাল রোববার (২৩ নভেম্বর) পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ৫২ বলে ৭টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৭৪ রানের ঝলমলে ইনিংস খেলেন বাবর আজম। এই ইনিংস খেলার পথেই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ছাড়িয়ে যান বাবর।

বাংলাদেশ দলের সাবেক তারকা ওপেনার তামিম টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে মিলে ৩৯১ ম্যাচ খেলে ২৫টি সেঞ্চুরি আর ৯৪টি ফিফটির সাহায্যে ১৫ হাজার ২৪৯ রান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি